Shipping & Delivery

ডেলিভারি প্রক্রিয়া (Delivery Process)

The Girl’s Mart-এ স্বাগতম। আমরা কাস্টমারের গোপনীয়তা পণ্যের স্বচ্ছতা, এবং গুণগত মান নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আপনার অর্ডারটি কনফার্ম হওয়ার পর, আমরা নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করে আপনার পণ্য দ্রুত এবং নিরাপদে আপনার হাতে পৌঁছে দিতে নিম্নের ধাপগুলো অনুসরণ করে থাকিঃ-  

১. পণ্য প্রসেসিং এবং কোয়ালিটি চেক (Order Processing & Quality Check)

  • আপনার অর্ডারটি কনফার্ম হওয়ার পর, প্রতিটি পণ্য অত্যন্ত নিখুঁতভাবে পর্যবেক্ষণ করা হয়।

  • শেষ ধাপের কোয়ালিটি চেক সম্পন্ন হওয়ার পর, পণ্যগুলো সাবধানে প্যাকেজিং করা হয়।

২. প্যাকেজিং (Packaging)

  • প্রতিটি পণ্য পৃথকভাবে ও সাবধানতার সাথে প্যাকেজিং করা হয়।

  • ভঙ্গুর জাতীয় পণ্য কার্টুন বক্সে এবং কাপড়ের পণ্যগুলো কুঁড়িয়ার পলি দিয়ে ডাবল র‍্যাপিং করা হয়। 

  • উপহার জাতীয় সামগ্রী কার্টুন বক্সে পাঠানো হয়। 

৩. নিরাপত্তা (Security)

  • চুরি, জালিয়াতি বা পরিবর্তন রোধ করতে পণ্যের প্যাকেট ও বক্স স্টিকার দিয়ে সিল করা হয়। 
  • কাস্টমারের গোপনীয়তার কথা চিন্তা করে বেক্তি কাস্টমার এবং তার পণ্যের কোন তথ্য’ই আমরা পণ্যের প্যাকেট বা বক্সের গায়ে উল্লেখ করি না। শুধুমাত্র একটি বিশেষ ও উনিক কোডের মাধ্যমে পণ্য ডেলিভারি করা হয়।  

৪. ডেলিভারি পার্টনার (Delivery Partner)

  • প্যাকেজিং সম্পন্ন হওয়ার পর, পণ্যগুলো আমাদের বিশ্বস্ত ডেলিভারি পার্টনারের কাছে হস্তান্তর করা হয়।

  • ডেলিভারি টিম যত দ্রুত সম্ভাব্য সময়ের মধ্যেই আপনার পণ্য আপনার ঠিকানায় পৌঁছে দেয়।

৫. ডেলিভারি সমস্যা সমাধান (Delivery Issue Resolution)

  • যদি ডেলিভারি টিম আপনার সাথে যোগাযোগ করতে না পারে বা আপনার ঠিকানায় পৌঁছাতে ব্যর্থ হয়, তাহলে পণ্যটি সর্বোচ্চ ৩ দিন পর্যন্ত হোল্ড অবস্থায় রাখা হয়।

  • এই সময়ের মধ্যে, ডেলিভারি টিম আপনার সাথে যোগাযোগ করে সমস্যা সমাধানের চেষ্টা করবে। সেক্ষেত্রে আপনার সহযোগিতা একান্ত কাম্য। 


 


ডেলিভারি চার্জ (Delivery Charges)

  • ঢাকা শহরের ভিতরে: ৭০ টাকা

  • ঢাকার বাইরে(সারা দেশে): ১৩০ টাকা


ডেলিভারি সময় (Delivery Time)

  • ঢাকা শহরের ভিতরে: ১-৩ কর্মদিবস

  • ঢাকার বাইরে(সারা দেশে): ৩-৫ কর্মদিবস

 

বি. দ্রষ্টব্য: প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক পরিস্থিতি, যানবাহন জনিত সমস্যা বা অন্যান্য অনিয়ন্ত্রিত কারণে ডেলিভারি দেরি হতে পারে, সেক্ষেত্রে আমাদের টিম আপনাকে তা অবহিত করবে।

 
 

TOP